আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তদন্তকারীরা বলছেন, লাপা ওই বাড়িতে অনাহুত ব্যক্তি ছিলেন এবং হত্যার তদন্তকারীরা এ ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন। জর্জ টুডো নামে পুলিশের একজন কনস্টেবল জানান, গোলাগুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দু জনের বয়স ১৮ বৎসরের কম। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়িতে ৫০ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেছে।
ওই এলাকায় বসবাসরত এক নারী জানিয়েছেন, গোলাগুলির সময় তিনি ঘটনা জানতে পারেন এবং সে সময়কার পরিস্থিতিকে তিনি ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। লিজ ম্যাকিনটোশ নামে ওই নারী বলেন, এটি অত্যন্ত নিরিবিলি এবং শান্ত এলাকা এখানে এ ধরনের ঘটনা কল্পনাও করা যায় না। তিনি জানান, ২০ থেকে ৩০ মিনিট ধরে গুলি হয়েছে ওই বাড়িতে।#
342/